আমাদের সম্পর্কে

"একজন দক্ষ CNC ডিজাইনার শুধু মেশিন চালান না — তিনি স্বপ্নকে বাস্তবে রূপ দেন।"

CNC Hub তৈরিই হয়েছে সেই মানুষগুলোর জন্য, যারা রাত জেগে ডিজাইন করেন, ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের সামনে বসে থাকেন, আর মনে মনে ভাবেন — "এই কাজটা আরেকজনের কাজে লাগলে কত ভালো হতো!"

আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সকল সিএনসি ডিজাইনারদের এক ছাদের নিচে নিয়ে আসা। এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে সবাই তাদের কাজ শেয়ার করতে পারবে, নতুন নতুন ডিজাইন শিখতে পারবে এবং নিজেদের তৈরি ডিজাইন বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।

আমরা বিশ্বাস করি, প্রযুক্তি ও কমিউনিটির শক্তিতে আমরা আমাদের ডিজাইন সেক্টরকে আরো বহুদূর এগিয়ে নিতে পারবো। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!

আমাদের টিম

DK Shuvo

Founder, CEO & SEO

CNCHub-এর সার্বিক ব্যবস্থাপনা এবং প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন তিনি। বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার জেলার নিবাসী এই স্বপ্নদ্রষ্টার হাত ধরেই সিএনসি ডিজাইনারদের জন্য দেশের সবচেয়ে বড় এই প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়। প্ল্যাটফর্মের এসইও (SEO) থেকে শুরু করে প্রতিটি সূক্ষ্ম বিষয় সম্পূর্ণ ওঁনার সরাসরি তত্ত্বাবধানে অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে।

Robel Pathan

Financial Supporter & Chief Designer

তিনি একজন স্বনামধন্য সিএনসি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং দেশের অন্যতম প্রথিতযশা একজন ডিজাইনার। ব্রাহ্মণবাড়িয়া জেলার নিবাসী এই গুণী ব্যক্তিত্ব আমাদের প্ল্যাটফর্মের অন্যতম প্রধান আর্থিক পৃষ্ঠপোষক। সর্বোৎকৃষ্ট মানের ডিজাইন সরবরাহ এবং সার্বিক দিকনির্দেশনার মাধ্যমে তিনি CNCHub-কে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছেন এবং ওঁনার এই অসামান্য অবদান আমাদের জন্য অত্যন্ত গর্বের।

Md Asaduzzman Asif

Management Team Leader

পুরো প্ল্যাটফর্মের সুষ্ঠু ম্যানেজমেন্ট, ব্যবহারকারীদের যেকোনো সমস্যার দ্রুত সমাধান এবং কমিউনিটির অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত পেশাদারিত্বের সাথে পালন করছেন তিনি। ওঁনার সুযোগ্য নেতৃত্বে আমাদের ম্যানেজমেন্ট টিম আজ অত্যন্ত সুসংগঠিত এবং গ্রাহকসেবা নিশ্চিতে সর্বদা বদ্ধপরিকর।

Nur Hasan

Chief Researcher & Consultant

রাজধানী ঢাকা থেকে আমাদের টিমের সাথে যুক্ত থাকা এই বিশেষজ্ঞ মূলত আমাদের চিফ রিসার্চার হিসেবে কর্মরত আছেন। অ্যাপের প্রযুক্তিগত উন্নয়ন এবং নতুন উদ্ভাবনী ফিচার যুক্ত করার ক্ষেত্রে ওঁনার সূক্ষ্ম গবেষণা এবং প্রফেশনাল পরামর্শ আমাদের প্ল্যাটফর্মকে প্রতিনিয়ত আধুনিক থেকে আধুনিকতর করে তুলছে।

Md. Rakibul Islam

Lead Developer

Tanzim Ahmed

Server Administrator

Fahim Shahriar

UI/UX Designer

Sajjad Hossain

Community Moderator

Kamrul Hasan

Content Creator

Al Amin

Support Specialist